প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোবাইল ফোন ছিনতাই মামলায় সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলনকে আট সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ সময়ের মধ্যে তাঁকে গ্রেপ্তার বা হয়রানি না করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষদের নির্দেশ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার বিচারপতি আবদুল ওয়াহহাব মিঞা ও বিচারপতি মো. আবদুর রাজ্জাক সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মিলনের আগাম জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। ২০০৪ সালে একটি মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগ এনে চাঁদপুরের ছাত্রলীগ নেতা ফুয়াদ হোসেন এ বছর ১ মার্চ মিলনের বিরুদ্ধে চাঁদপুর থানায় মামলা দায়ের করেন। আদালতে মিলনের পক্ষে মামলাটি পরিচালনা করেন আইনজীবী এহসানুল করিম।