গানে গানে ‘সুন্দরী কমলা’ আর ‘রহিম-রূপবান’ এর মতো লোকজ যাত্রাপালার চরিত্রগুলো তুলে আনলেও গায়িকা মিলা কিন্তু আপাদমস্তক শহরবাসী। এ শহরেই কেটেছে তাঁর বেশির ভাগ সময়। শৈশব থেকেই বন্ধুদের সঙ্গে গুলশান-বনানী মাতিয়ে বেড়িয়েছেন। এখন আবার ‘ডিসকো বান্দর’ সাজা হাল ফ্যাশনের তারুণ্যের মনে ‘দোলা’ও দিচ্ছেন নেচে-গেয়ে। শত ব্যস্ততার মধ্যেও আড্ডা মারা কিংবা রেস্তোরাঁয় যাওয়া কিন্তু থেমে থাকে না মিলার। তরুণদের প্রিয় এই গায়িকার কাছে তাঁর ঢাকার জীবনের কথা শুনেছেন অর্ক আসিফকাজের ফাঁকেসময় পেলেই ছোটবেলার বন্ধুদের সঙ্গে হেলভেশিয়া, কিংস কিংবা কেএফসিতে ছুটে যাই। তখন ইচ্ছেমতো জমিয়ে আড্ডা দিই। কারণ আড্ডা দেওয়ার সময় খুব একটা পাই না।খেতে যাইআমি তারকাখ্যাতির পরোয়া করি না। এখনো সুযোগ পেলেই রাস্তার পাশের টং দোকানে দাঁড়িয়ে চা খাওয়া শুরু করি। আরেকটা কথা না বললেই নয়, চটপটি আর ফুচকা আমার অসম্ভব প্রিয়। কেনাকাটাদেশে কেনাকাটা করি না বললেই চলে। তার পরও কোনো উৎসবের আগ মুহূর্তে কোনো কিছুর দরকার পড়লে গুলশানের কিছু শপিং মলে যাই।বিনোদন‘ডিসকো বান্দর’ গেয়েছি বলে এটা ভাবা ভুল হবে যে আমি নিজেও পার্টিতে গিয়ে বাদরামি করি। আমি আসলে তেমন একটা ‘পার্টি গোয়িং’ না। তবে মাঝেমধ্যে পার্টিতে যে যাই না, তা-ও ঠিক নয়। প্রায় সারা রাতই জেগে থেকে স্টুডিওতে বসে কাজ করি। কাজ করতে করতে ক্লান্তি এলে মাঝরাতে বোনকে নিয়ে খাওয়াদাওয়া করতে বেরিয়ে পড়ি।স্বাস্থ্য কুশলআমি কিন্তু জিমে-টিমে যাই না। খাবারটা একটু বেছে বেছে খাই—এই আর কি!ঘোরাফেরা আমার জায়গা হলো গুলশান-বনানী। আমি এই এলাকার মধ্যেই ঘোরাফেরা করি।জীবন থেকে নেওয়াএখন কোনো পাবলিক প্লেসে গেলে সবাই অটোগ্রাফের জন্য ভিড় করে। পাশে দাঁড়িয়ে ছবি তোলার জন্য ভিড় জমায়। গানের জন্যই আমার এসব পাওয়া। তবে আমার ভক্তরা বোধহয় জানেন না, আমি ছোটবেলায় স্কুলে শুধু জাতীয় সংগীত গাইতাম।বদলে যাকঅবশ্যই ঢাকার যানজট কমানো দরকার। আরেকটা বিষয় হচ্ছে, ঢাকা আবার ফাঁকা হলেও ভালো লাগে না। যখন দেশের বাইরে যাই, তখন প্রিয় ঘিঞ্জি শহরটাকে খুব মিস করি। আমি চাই না, ঢাকা ছিমছাম হয়ে যাক। ঢাকাকে একটু ঘিঞ্জিই ভালোলাগে। তরুণকণ্ঠতরুণদের প্রতি একটাই আহ্বান—কাউকে অনুসরণ করতে যেয়ো না। নিজের মতো হও।নগর ফ্যাশনএখনকার মেয়েরা খুব স্বাচ্ছন্দ্যেই ওয়েস্টার্ন পোশাক পরছে। শুধু তরুণেরাই নয়, টেলিভিশন নাটকে, সিনেমায়, মিউজিক ভিডিওতে অর্থাৎ শোবিজের প্রায় সব ক্ষেত্রেই ওয়েস্টার্ন পোশাকের চল এসেছে। ফ্যাশনের ক্ষেত্রে এই পরিবর্তনটা হয়েছে বলে আমার মনে হয়। আর আমার কথা বললে, আমি সব সময় জিনস ও টি-শার্টেই শান্তি পাই।