মিল্ক ভিটার অনিয়মগুলো তদন্ত করে ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিল্ক ভিটার সব অনিয়ম তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলেছে বর্তমান কর্তৃপক্ষ। এ ব্যাপারে এরই মধ্যে কাজও শুরু হয়েছে বলে দাবি করা হয়েছে।‘মিল্ক ভিটা চুষে খাচ্ছে দুর্নীতিবাজেরা’ শিরোনামে আজ প্রথম আলোয় মূল শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। এরপর প্রথম আলোয় পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব কথা বলেন মিল্ক ভিটার মহাব্যবস্থাপক নাসিম আহমেদ।এতে বলা হয়, অতীতে মিল্কভিটায় নিয়মবহির্ভূত অনেক কাজ হয়েছে। কিন্তু সংসদীয় কমিটি, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অধিদপ্তর এ বিষয়ে সম্পূর্ণ ওয়াকিবহাল। সব অনিয়ম তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।এতে আরও বলা হয়, মিল্ক ভিটার অনিয়মের বিষয়গুলো বর্তমানে সংশ্লিষ্ট দপ্তরে তদন্তাধীন আছে। যথাযথভাবে তদন্তের পর এসব বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া অনিয়ম দূর করার জন্য মিল্ক ভিটা প্রশাসন প্রয়োজনীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছে।