মিল্কভিটায় দুধ সরবরাহ বন্ধ করে দিয়েছেন সমবায়ীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন দফা দাবি আদায় না হওয়ায় আজ বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে মিল্কভিটায় দুধ সরবরাহ বন্ধ করে দিয়েছেন সিরাজগঞ্জ ও পাবনার সমবায়ীরা।সমবায়ীদের দাবিগুলোর মধ্যে রয়েছে মিল্কভিটার মহাব্যবস্থাপকের অপসারণ, দুধের মূল্য বৃদ্ধি করে প্রতি লিটার ৩৫ টাকা নির্ধারণ এবং মিল্কভিটা সমবায় ইউনিয়নের নির্বাচনের তারিখ ঘোষণা।গত ৩০ আগস্ট সমবায়ীরা এই তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেন। আজ আল্টিমেটামের সময় শেষ হয়ে যাওয়ায় সমবায়ীরা দুধ সরবরাহ বন্ধ করে দিয়েছেন।এদিকে সমবায়ীদের দুধ সরবরাহ বন্ধ করায় মিল্কভিটার বাঘাবাড়ীস্থ কারখানায় আজ সকাল থেকেই দুধ সংগ্রহ বন্ধ রয়েছে।এস চরপাড়া প্রাথমিক দুগ্ধ উত্পাদনকারী সমবায় সমিতির সভাপতি মো. খলিলুর রহমান বলেন, ‘সমবায়ীদের তিন দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা মিল্কভিটায় দুধ সরবরাহ বন্ধ রাখব।’উদ্ভূত সমস্যা সমাধানে আজ বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে পাবনা ও সিরাজগঞ্জের তিন সাংসদের বৈঠক হওয়ার কথা রয়েছে বলে জানা গেছে।