মিল্টন হত্যার মূল আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেবল নেটওয়ার্ক ব্যবসায়ী আবদুল বাকী ওরফে মিল্টন হত্যার মূল আসামি মো. আবুল কাশেমকে (৩৫) র‌্যাব গ্রেপ্তার করেছে। র‌্যাবের সহকারী পরিচালক মোহাম্মদ সাফিউল সারোয়ার বলেন, আজ শনিবার ভোর চারটার দিকে আশুলিয়ার জিরাবোর একটি বাসা থেকে কাশেমকে গ্রেপ্তার করা হয়। পুলিশ এই হত্যা মামলায় এর আগে আরও দুজনকে গ্রেপ্তার করেছে।৯ নভেম্বর রাতে জমি নিয়ে বিরোধের জের ধরে রাজধানীর শেরেবাংলা নগরে নিজের কেবল নেটওয়ার্কের অফিসে খুন হন আবদুল বাকী মিল্টন। পরের দিন সকালে পুলিশ তাঁর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে। এই ঘটনায় গত বৃহস্পতিবার ভোরে শেরেবাংলা নগর এলাকায় অভিযান চালিয়ে মো. মামুন ও মন্টু কিসিঞ্জার নামের দুজনকে পুলিশ গ্রেপ্তার করে।তাঁদের মধ্যে মামুন পুলিশকে জানান, আগারগাঁওয়ের একটি জমি নিয়ে কাশেম ও মিল্টনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ঘটনার দিনও তাঁদের দুজনকে কথাকাটাকাটি করতে দেখেন তিনি। মামুনের বক্তব্যের ভিত্তিতেই আজ সকালে র‌্যাবের সদস্যরা কাশেমকে গ্রেপ্তার করেন।কাশেম পুলিশকে জানিয়েছেন, ‘গত মঙ্গলবার রাতে মিল্টনকে ভয় দেখানোর জন্য কেবল নেটওয়ার্কের অফিসে যাই। সেখানে কথাকাটাকাটির একপর্যায়ে আমি ভয় দেখানোর জন্য পিস্তল বের করি। এ সময় পিস্তল থেকে একটি গুলি বের হয়ে মিল্টনের মাথায় লাগে।’আগারগাঁওয়ের ১ দশমিক ২১ একরের ওই জমির মালিকানা রয়েছে আইনজীবী আবু জাফর মোল্ল¬া, মিল্টন ও কাশেমের নামে। জাফর নিজে পুরো জমির মালিক হতে চাইছিলেন। গত বৃহস্পতিবার মিল্টনের স্ত্রী লাবণী জেসমিন বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা দায়ের করেন। বাসস।