মিশরে ভাইস-প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী নিয়োগ, বিক্ষোভ চলছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিশরের প্রেসিডেন্ট হোসনি মোবারক দেশটির গোয়েন্দা বাহিনীর প্রধান ওমর সুলাইমানকে আজ শনিবার ভাইস-প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দিয়েছেন। সুলাইমান প্রেসিডেন্টের একজন ঘনিষ্ঠ সহযোগী। হোসনি মোবারকের ৩০ বছরের শাসনামলে এই প্রথম একজন ভাইস-প্রেসিডেন্ট নিয়োগ করা হলো।একজন নতুন প্রধানমন্ত্রীও নিয়োগ করা হয়েছে, তিনি হচ্ছেন আহমদ শফিক। গত মন্ত্রীসভায় শফিক বেসামরিক বিমানচলাচল মন্ত্রী ছিলেন।এর আগে মিসরের প্রেসিডেন্ট তাঁর মন্ত্রিসভা ভেঙে দিয়েছেন। গতকাল শুক্রবার রাতে জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার সময় তিনি এ ঘোষণা দেন।এদিকে মোবারকের পদত্যাগের দাবিতে বিক্ষোভকারীরা কারফিউ উপেক্ষা করে রাজপথে বিক্ষোভ করছে। বিবিসি।