মিশুক-তারেক স্মরণে সাইকেল র্যালি
মিশুক মুনীর ও তারেক মাসুদ স্মরণে জাতীয় প্রেসক্লাব থেকে মানিকগঞ্জের জোকা পর্যন্ত সাইকেল র্যালি করছে ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ নামের একটি সংগঠন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাব থেকে সাইকেল র্যালিটি শুরু হয়। সংগঠনটির তিন সদস্যের একটি দল এ র্যালিতে অংশ নিচ্ছে।আয়োজকেরা জানান, মিশুক মুনীর ও তারেক মাসুদকে স্মরণ এবং এ পর্যন্ত সড়ক দুর্ঘটনায় নিহত সবার মৃত্যুর প্রতিবাদে এ কর্মসূচি আয়োজন করা হয়েছে। ঢাকা থেকে মানিকগঞ্জের পথে বিভিন্ন জায়গায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট প্রচার এবং জনগণকে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতন করবেন র্যালিতে অংশগ্রহণকরীরা।আয়োজকেরা আরও জানান, কাল বুধবার তারেক মাসুদ ও মিশুক মুনীরের দুর্ঘটনাস্থলে গাছ রোপণ, স্থানীয় প্রেসক্লাবের সঙ্গে মতবিনিময় এবং স্থানীয় একটি স্কুলে সড়ক দুর্ঘটনাবিরোধী উপস্থিত বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করা হবে।