মিশুক মুনীরের দাফন সম্পন্ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনায় নিহত এটিএন নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান সম্পাদক মিশুক মুনীরের দাফন আজ মঙ্গলবার দুপুরে সম্পন্ন হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের হিমঘর থেকে তাঁর মরদেহ দুপুর পৌনে একটার দিকে বনানী কবরস্থানে আনা হয়। জোহরের নামাজের পর তাঁর মরদেহ দাফন করা হয়।এ সময় নিহতের পরিবারের সদস্য, মিডিয়া ও সাংস্কৃতিক জগতের অনেকে উপস্থিত ছিলেন। মিশুক মুনীরের ছোট ভাই আসিফ মুনীর প্রথম আলোকে বলেন, আজ বিকেলে গোপীবাগে নিহতের শ্বশুরবাড়িতে এবং কাল বুধবার বিকেলে বনানীতে তাঁদের বাসায় মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে অংশ নিতে তিনি সবার প্রতি অনুরোধ জানান।প্রসঙ্গত, গত শুক্রবার মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় বরেণ্য চলচ্চিত্রকার তারেক মাসুদ ও এটিএন নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা মিশুক মুনীরসহ পাঁচজন নিহত হন।