মিশেল ওবামা বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপ্রধান, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা ও অন্য সেলিব্রেটিদের টপকে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নারীর আসনে আসীন হয়েছেন মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা। এ বছর ফোর্বস সাময়িকীর তালিকায় মিশেল ওবামার নাম উঠে এসেছে সবার শীর্ষে। খবর বিবিসি অনলাইনের।বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নারীর তালিকায় প্রথম পাঁচজনের মধ্যে মিশেল ওবামা ছাড়াও অন্যরা হলেন—ক্রাফট ফুডসের প্রধান ইরিনি রোজেনফেল্ড, মিডিয়া সম্রাজ্ঞী অপরাহ উইনফ্রে, জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মারকেল ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।গায়িকা লেডি গ্যাগা ও বেয়ন্স নলেস প্রথম দশের মধ্যে থাকলেও রানি দ্বিতীয় এলিজাবেথ রয়েছেন ৪১তম স্থানে।ফোর্বসের পক্ষ থেকে জানানো হয়েছে, এ বছরের তালিকায় প্রথাগত বিষয়গুলোর তুলনায় সৃজনশীল এবং নতুন উদ্যোগের বিষয়গুলোকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। মিশেল ওবামা বিশ্বের নতুন প্রজন্মের সব নারীর কাছেই একজন ‘আদর্শ’।ফোর্বস উইমেনের সহসভাপতি ও প্রকাশক মইরা ফোর্বস বলেন, ‘নারীদের ক্ষমতা ও অন্যকে প্রভাবিত করার দক্ষতা এবং বিশ্বের ফলপ্রসূ পরিবর্তনে সক্রিয় অবদান রাখার বিষয়গুলো বিশ্বের ক্ষমতাবান নারী নির্বাচন প্রক্রিয়ায় বিবেচনা করা হয়েছে ।’