মিশেল ওবামাকে বিওন্সির খোলা চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষ্ণাঙ্গ নারীদের জন্য সুন্দর পরিবেশ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামাকে ধন্যবাদ জানিয়ে খোলা চিঠি লিখেছেন মার্কিন পপগায়িকা বিওন্সি নোলস। চিঠিতে মিশেলের ভূয়সী প্রশংসা করেছেন ৩০ বছর বয়সী এই সংগীতশিল্পী।প্রকৃত শক্তিশালী আফ্রিকান-আমেরিকান নারীর উজ্জ্বল এক উদাহরণ হিসেবে মিশেল ওবামার নাম উল্লেখ করেছেন বিওন্সি। চিঠিতে বিওন্সি লিখেছেন, ‘মিশেল, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের জন্য আপনার উদ্যোগ আর প্রতিটি কাজের জন্য অবনত হয়ে শ্রদ্ধা জানাচ্ছি। জগতে আপনার মতো একজন মানুষকে দেখে বেড়ে ওঠার সুযোগ পাচ্ছে আমার মেয়ে। এ জন্য আমি গর্বিত।’ জানিয়েছে ফিমেলফার্স্ট। বিওন্সি আরও লিখেছেন, ‘একজন দায়িত্বশীল মা, ভালোবাসা-ধন্য স্ত্রী, একই সঙ্গে মার্কিন মুলুকের ফার্স্ট লেডি আমাদের মিশেল ওবামা। যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে সব সময়ই কড়া নজরদারি আর প্রচণ্ড চাপের মধ্যে থাকতে হয় তাঁকে। এর পরও তিনি সততা, বিনয় ও ভালোবাসা দিয়ে নিজের ঘর সামলানোর পাশাপাশি নানা উপায়ে লাখ লাখ মানুষের দেখভাল করছেন।’