মিশেল ওবামাকে হত্যার হুমকি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামাকে হত্যার হুমকি দিয়েছেন পুলিশের একজন কর্মকর্তা। প্রশাসনিক দায়িত্ব পালনের সময় হোয়াইট হাউস ও অন্যান্য কর্মকর্তার সঙ্গে থাকা মোটর শোভাযাত্রা দলের একজন সদস্য পুলিশের ওই কর্মকর্তা। গতকাল বৃহস্পতিবার ওয়াশিংটন পোস্টে প্রকাশিত খবরে এ কথা জানানো হয়।খবরে বলা হয়, ওই পুলিশ কর্মকর্তা গত বুধবার মিশেল ওবামাকে হত্যা করবেন বলে ঘোষণা দেন। এমনকি যে অস্ত্রটি দিয়ে তিনি এ হত্যাকাণ্ড ঘটাতে চান, সেই ছবিও তিনি তাঁর মোবাইলে দেখিয়েছেন।এদিকে এ হুমকির বিষয়ে মার্কিন গোয়েন্দা সংস্থা ইউএস সিক্রেট সার্ভিসের মুখপাত্র এডউইন ডোনোভান বলেন, ‘আমরা এ হুমকির বিষয় নিয়ে সতর্ক রয়েছি। এ ব্যাপারে যথাযথ তদন্ত করা হবে।’পুলিশের মুখপাত্র গুয়েনডোলিন ক্রাম্প ওয়াশিংটন পোস্টকে বলেন, ‘আমরা একটি বিরূপ মন্তব্যের খবর পেয়েছি। এটি তদন্ত করে দেখা হবে।’তবে এ ব্যাপারে ফার্স্ট লেডির কার্যালয় থেকে কোনো মন্তব্য করা হয়নি।