মিশেলকে জড়িয়ে চুমু দিলেন ওবামা! (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনের ঘনমৌসুমে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওমাবা খেলার মাঠে বউকে জড়িয়ে চুমু খাওয়ায় দারুণ আলোড়ন তৈরি হয়েছে।রয়টার্সে প্রকাশিত এক খবরে আজ মঙ্গলবার বলা হয়, ওয়াশিংটনের ভেরিজন সেন্টারে আজ প্রেসিডেন্ট ওবামা তাঁর স্ত্রী ফার্স্টলেডি মিশেল ওবামা ও মেয়েকে নিয়ে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পুরুষ দলের মধ্যকার একটি প্রীতি ম্যাচ দেখছিলেন। তাঁদের সাথে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনও ছিলেন।প্রেসিডেন্টের এই আকস্মিক কাণ্ড ক্যামেরার চোখ এড়ায়নি। বরং একটু পরেই স্টেডিয়ামের বিশাল স্ক্রিনে ঘটনাটি রিপ্লে করে দেখানো হয়। এসময় ওবামার মেয়ে ম্যানিলা তাঁর বাবা-মায়ের আবেগঘন দৃশ্য ইশারা করে দেখান।স্ত্রীর সাথে অন্তরঙ্গ অবস্থায় ওবামা দ্বিতীয়বারের মতো ক্যামেরায় ধরা পড়লেন। প্রথমবার তিনি মিশেলকে জড়িয়ে ধরেছিলেন, কিন্তু চুমু খাননি।