মিশেলকে জন্মদিনে ওবামার উপহার
জন্মদিনে বেশ ‘সারপ্রাইজ’ হলেন মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা। আর তাঁর জন্য এই আয়োজন ছিল স্বামী মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার পক্ষ থেকে। টাইমস অব ইন্ডিয়া জানায়, গতকাল মঙ্গলবার ছিল মিশেলের ৪৮তম জন্মদিন। এ উপলক্ষে বারাক ওবামা তাঁকে নিয়ে হোয়াইট হাউসের বাইরে বেরিয়ে এলেন। রাতে হোয়াইট হাউসের কাছাকাছি ম্যানহাটন শহরের বিএলটি স্টেক রেস্টুরেন্টে তাঁরা রাতের খাবার সারেন। এ সময় তাঁদের সঙ্গে ছিলেন হোয়াইট হাউসের ঊর্ধ্বতন উপদেষ্টা ভেলেরি জ্যারেট ও কাছের বন্ধু-বান্ধব।৫০ বছর বয়সী ওবামা কয়েক দিন আগে হোয়াইট হাউসে সেন্ট লুইস কার্ডিনালের ‘ওয়ার্ল্ড সিরিজ’ জয় উদযাপন অনুষ্ঠানে রসিকতা করে বলেছিলেন, মিশেলকে তাঁর চেয়ে ২০ বছরের ছোট মনে হয়। এ নিয়ে বিয়ের পরপরই তাঁদেরকে বিতর্কের মুখে পড়তে হয়। কিন্তু এখন মনে হয় সব ঠিকঠাক আছে, সব ভালোভাবেই চলছে।মিশেল ওবামা ১৯৬৪ সালের ১৭ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ইলিনয় রাজ্যের শিকাগো শহরে জন্মগ্রহণ করেন। ১৯৯২ সালের অক্টোবরে বারাক ওবামার সঙ্গে তাঁর বিয়ে হয়। যুক্তরাষ্ট্রের ইতিহাসে তিনিই প্রথম আফ্রো- আমেরিকান ফার্স্ট লেডি।