মিষ্টি কুমড়া, কনকর্ড লেবু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমরা সচরাচর যেসব মিষ্টি কুমড়া দেখি, এই কুমড়াটি সেগুলোর চেয়ে আলাদা। রং-রূপ—সব দিক থেকেই। খাগড়াছড়ি শহরের হিল এগ্রিকালচারাল রিসার্চ স্টেশনের প্রদর্শনী সবজিখেতে এই নতুন জাতের মিষ্টি কুমড়ার দেখা মিলল। দেখতে আকর্ষণীয়ই বটে! গবেষণাকেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আবদুর রউফ জানিয়েছেন, গত বছর বীজ সংগ্রহ করে তাঁরা এ বছর প্রথমে চারা তৈরি করেছেন। তারপর গাছ লাগিয়েছেন। ফল এসেছে মাস দুয়েক আগে। তবে নতুন এই জাতটি এখনো পরীক্ষাধীন। গবেষণায় সফলতা এলে কৃষকদের জন্য বীজ বাজারে ছাড়া হবে।কনকর্ড লেবু: দেখে নিশ্চয় ছোট চায়নিজ কমলালেবু ভাবছেন। আসলে এটি লেবু। জন্মস্থান থাইল্যান্ড। নাম কনকর্ড লেবু। পুবের দেশগুলোতে মাছ-মাংস সেঁকে তার ওপর এই লেবুর রস মিশিয়ে খাওয়া হয়। ভোজনরসিকেরা বললেন, এতে যেন তৎ ক্ষণাৎ বদলে গিয়ে খাবার উপাদেয় হয়ে ওঠে। খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বসু ফ্রুটস ভ্যালির এই গাছে সারা বছর পর্যায়ক্রমে লেবু হয়। ২০০৪ সালের জুলাই মাসে চট্টগ্রামের সোসাইটি নার্সারি থেকে এই চারা সংগ্রহ করা হয়। গাছ রোপণের এক বছর পর থেকে নিয়মিত ফল পাওয়া যাচ্ছে।