মিস আমেরিকা হয়েছেন এলিসা কাম্পানেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের মিস ক্যালিফোর্নিয়া এলিসা কাম্পানেলা (২১) এ বছরের মিস আমেরিকার মুকুট পরেছেন। গতকাল রোববার লাস ভেগাসে বার্ষিক এ সুন্দরী প্রতিযোগিতায় মিস আমেরিকা হিসেবে তাঁর নাম ঘোষণা করা হয়। বার্তা সংস্থা রয়টার্স এ কথা জানিয়েছে। মডেল এলিসা কাম্পানেলা আগামী ১২ সেপ্টেম্বর ব্রাজিলের সাউ পওলো নগরে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করবেন।গতকাল এলিসাকে মিস আমেরিকার মুকুট পরিয়ে দেন বর্তমান মিস আমেরিকা রিমা ফাকিহ। মিস আমেরিকা প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছেন মিস টেনেসি। তৃতীয় ও চতুর্থ হয়েছেন মিস আলাবামা ও মিস টেক্সাস।