মিস ওয়ার্ল্ড চীনের সুন্দরী ইয়ু ওয়েনজিয়া (ভিডিও)
এবারের মিস ওয়ার্ল্ড নির্বাচিত হয়েছেন চীনের সুন্দরী ইয়ু ওয়েনজিয়া (২৩)। প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে আজ শনিবার মিস চায়না খেতাবজয়ী ওয়েনজিয়াকেই মিস ওয়ার্ল্ড হিসেবে ঘোষণা দিয়েছেন বিচারকরা।এবারের মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার আসর বসে চীনের মরুভূমির শহর হিসেবে খ্যাত অরডোসে। অনুষ্ঠানে উপস্থিত বেশির চীনা দর্শক নিজেদের প্রার্থী ওয়েনজিয়াকে মিস ওয়ার্ল্ড হিসেবে ঘোষণার পর পরপরই উল্লাসে ফেটে পড়েন। এক খবরে এ তথ্য জানিয়েছে ওয়াশিংটন পোস্ট।২৩ বছর বয়সী ইয়ু ওয়েনজিয়া সঙ্গীত বিষয়ে লেখাপড়া করছেন। ভবিষ্যতে সঙ্গীত পেশায় আসতে চান তিনি।বিশ্বসুন্দরীর মুকুট পরার পর আবেগ-আপ্লুত ওয়েনজিয়া বলেন, ‘আমি যখন ছোটো ছিলাম আমার নিজেকে খুব ভাগ্যবান মনে হত কারণ, তখন আমাকে সবাই সাহায্য করত। আমিও এমন কিছু করার চেষ্টা করবো যাতে অন্য আরও অনেক শিশু নিজেদের ভাগ্যবান ভাবতে পারে।’ঝলমলে নীল পোশাক পরে মঞ্চে হাজির হন ওয়েনজিয়া। তাঁকে মুকুট পরিয়ে দেন গতবারের মিস ওয়ার্ল্ড ভেনেজুয়েলার ইভিয়ান সারকোস।এবারের মিস ওয়ার্ল্ড প্রতিযোগীতায় অংশ নেন ১১৬ জন প্রতিযোগী। প্রথম রানার আপ হয়েছেন ওয়েলসের সোফি এলিজাবেথ এবং দ্বিতীয় রানার আপ হয়েছেন অস্ট্রেলিয়ার জেসিকা মিশেল কাহাওয়াটি। এ নিয়ে চীন থেকে দ্বিতীয়বারের মত মিস ওয়ার্ল্ড নির্বাচিত হল। এর আগে ২০০৭ সালে ঝ্যাং ঝিলিন এই মুকুট পরেছিলেন।