মিসর উত্তাল, কারফিউ সেনা মোতায়েন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিক্ষোভ-সহিংসতায় উত্তাল হয়ে উঠেছে মিসর। প্রেসিডেন্ট হোসনি মোবারকের পদত্যাগের দাবিতে গতকাল শুক্রবার রাজধানী কায়রো ছাড়াও দেশের প্রধান প্রধান শহরে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। বিক্ষোভ দমনে কায়রোসহ দেশের সব প্রাদেশিক শহরে স্থানীয় সময় সন্ধ্যা ছয়টা থেকে কারফিউ জারি করা হয়েছে। এদিকে একই সঙ্গে সেনাবাহিনী তলব করা হয়েছে। খবর এএফপি ও রয়টার্সের।বিক্ষোভকারীরা কায়রোতে প্রেসিডেন্ট হোসনি মোবারকের পার্টি এনডিপির সদর দপ্তর আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। এ ছাড়া বিভিন্ন শহরেও এনডিপির কার্যালয়ে আগুন ধরিয়ে দেওয়ার খবর পাওয়া গেছে। শান্তিতে নোবেল পুরস্কারজয়ী মোহাম্মদ এলবারাদি গতকাল বিক্ষোভে যোগ দেন। বিভিন্ন অসমর্থিত সূত্রে বলা হয়েছে, এলবারাদিকে গৃহবন্দী করা হয়েছে।