মিসর ও তিউনিসিয়ায় ২ বাংলাদেশির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়া থেকে তিউনিসিয়া ও মিসরে ঢোকার পর দুইজন বাংলাদেশি মারা গেছেন। আজ শনিবার বিকেলে সচিবালয়ে পররাষ্ট্রসচিব মিজারুল কায়েস সাংবাদিকদের এ কথা জানান। তবে কোনো দুর্ঘটনায় নয়, এদের স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে জানান তিনি।মিজারুল কায়েস আরও জানান, গতকাল শুক্রবার রাতে নোয়াখালীর সেলিম চৌধুরী নামের এক যুবক মারা যান। আজ শনিবার সকালে নরসিংদীর জাহাঙ্গীর আশরাফ নামের আরেকজন মারা গেছেন।