মিসর থেকে বাংলাদেশি ফিরিয়ে আনতে বিমানের ফ্লাইট ১৩ মার্চ থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়া থেকে মিসরে গিয়ে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে ১৩ মার্চ থেকে ফ্লাইট পরিচালনা করবে বাংলাদেশ বিমান। বিমানের জেদ্দা ও লন্ডনগামী ফ্লাইটগুলো দেশে ফেরার পথে মিসরের আলেকজান্দ্রিয়া বিমানবন্দর থেকে বাংলাদেশিদের নিয়ে আসবে।পররাষ্ট্রসচিব মোহাম্মদ মিজারুল কায়েস এবং বেসামরিক বিমান চলাচল ও পর্যটনসচিব শফিক আলম মেহেদি আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।বিমানসচিব জানান, প্রতি সপ্তাহে জেদ্দা ও লন্ডনগামী বিমানের পাঁচটি ফ্লাইট আসা-যাওয়া করে। এই ফ্লাইটগুলোতে এক সপ্তাহে মিসর থেকে এক হাজার ৩০০ থেকে এক হাজার ৪০০ বাংলাদেশিকে ফিরিয়ে আনার প্রস্তুতি চলছে।পররাষ্ট্রসচিব জানান, আজ সকাল পর্যন্ত ১০ হাজার ৫৯৮ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। আগামী ১০ দিনে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইএমও) সহায়তায় আরও ১৯ হাজার বাংলাদেশিকে ফিরিয়ে আনা হবে।