মিসর সরকারের ভোডাফোন নেটওয়ার্কের অবৈধ ব্যবহার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিসর সরকার অবৈধভাবে ভোডাফোনের নেটওয়ার্ক ব্যবহার করে ইচ্ছামতো সরকার-সমর্থিত বার্তা পাঠাচ্ছে। বিশ্বের অন্যতম মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠানটি মিসর সরকারের বিরুদ্ধে এ অভিযোগ করেছে।মিসরে গত সপ্তাহে বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট হোসনি মোবারকের বিরুদ্ধে আন্দোলন শুরু করলে ভোডাফোন তাদের সেবা বন্ধ করে দেয়।ভোডাফোন জানিয়েছে, মিসরে জরুরি আইনের বার্তা পাঠানোর জন্য সরকার প্রতিষ্ঠানটির নেটওয়ার্ক আবার চালু করার নির্দেশ দেয়। প্রতিষ্ঠানটি জানায়, এ ধরনের বার্তা সত্যিই অগ্রহণযোগ্য। এটা কোনো মোবাইল ফোন সেবাদানকারী প্রতিষ্ঠানের লিখিত বার্তা নয়। সরকারের এ ধরনের বার্তার প্রতি সমর্থনের কোনো ক্ষমতা আমাদের নেই। বিবিসি অনলাইন।