মিসরে দুর্ঘটনায় ৪০ শিশু নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিসরের রাজধানী কায়রোর দক্ষিণাঞ্চলে ট্রেন ও স্কুল বাসের সংঘর্ষে ৪০ শিক্ষার্থী নিহত হয়েছে। শিক্ষার্থীদের সবাই শিশু। তাদের বয়স চার থেকে ছয় বছরের মধ্যে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাত দিয়ে রয়টার্সের খবরে এ কথা জানানো হয়। মানফালুত জেলার একটি গ্রামে রেলক্রসিং পার হওয়ার সময় বাসটিকে একটি ট্রেন ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। বাসটিতে ৬০ জন শিক্ষার্থী ছিল বলে জানা গেছে। আহত শিক্ষার্থীদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। নাম প্রকাশ না করার শর্তে মিসরের একজন সরকারি কর্মকর্তা জানান, রেলক্রসিংটি বন্ধ না থাকায় এ দুর্ঘটনাটি ঘটেছে। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশ দিয়েছেন কায়রোর গভর্নর।