মিসরে দুর্নীতির দায়ে সাবেক পর্যটনমন্ত্রীর কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরে সাবেক পর্যটনমন্ত্রী জুহাইর গারানাহের পাঁচ বছরের কারাদণ্ড হয়েছে। দুর্নীতির দায়ে তাঁকে এ দণ্ড দেওয়া হয়েছে বলে গতকাল মঙ্গলবার দেশটির বিচার বিভাগীয় সূত্র জানিয়েছে। দেশটির বিচার বিভাগীয় সূত্রের বরাত দিয়ে বিবিসি অনলাইনের খবরে বলা হয়েছে, ক্ষমতায় থাকাকালে জুহাইর গারানাহ অবৈধভাবে পর্যটন লাইসেন্স দেন। গারানাহের সঙ্গে অপর দুই ব্যবসায়ীকেও আদালত কারাদণ্ড দিয়েছেন। তাঁদের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ আনা হয়েছিল।গত সপ্তাহে অর্থ পাচারের দায়ে দেশটির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী হাবিব আল আদলির ১২ বছরের কারাদণ্ড হয়।