মিসরে নির্বাচন বর্জনের হুমকি ৫৯টি রাজনৈতিক দলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরের আসন্ন নির্বাচন বর্জনের হুমকি দিয়েছে মুসলিম ব্রাদার হুডের রাজনৈতিক শাখা এবং ৫৯টি অন্যান্য দল ও গোষ্ঠী। গতকাল বুধবার এই দলগুলোর এক যৌথ বিবৃতিতে দেশটির বর্তমান ক্ষমতাসীন সামরিক কর্তৃপক্ষকে এ হুমকি দেওয়া হয় বলে বার্তা সংস্থা রয়টার্স এ কথা জানিয়েছে।যৌথ বিবৃতিতে বলা হয়, আগামী রোববারের মধ্যে মিসরে বিদ্যমান নির্বাচনী আইন সংশোধন না করা হলে এসব রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেবে না।দলগুলোর পক্ষ থেকে দেশটির সামরিক কর্তৃপক্ষকে সেখানকার নির্বাচনী আইনের একটি ধারা পরিবর্তন করতে বলা হয়েছে। বিতর্কিত ওই ধারায় বলা হয়, রাজনৈতিক দলের প্রার্থীরা ভোট চাইতে ভোটারদের কাছে যেতে পারবেন না।এ ছাড়া ওই বিবৃতিতে একটি নতুন আইন প্রবর্তনেরও দাবি জানানো হয়। সংশ্লিষ্ট দলগুলোর দাবি, রাজনৈতিক দপ্তর থেকে সুবিধাভোগীদের অপরাধী হিসেবে চিহ্নিত করতে হবে। এ আইন প্রবর্তন করা হলে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মোবারকের অনেক অনুসারীই আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না।