মিসরে পার্লামেন্ট পুনর্গঠনের নির্দেশ দিলেন মুরসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরের প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি আজ রোববার পার্লামেন্টের অধিবেশন ডাকার নির্দেশ দিয়েছেন। বিবিসি অনলাইনে প্রকাশিত এক খবরে এ কথা জানানো হয়। নির্বাচনের পদ্ধতি নিয়ে বিতর্কের জের ধরে এক মাস আগে দেশটির ক্ষমতাসীন সেনাবাহিনী সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী পার্লামেন্ট ভেঙে দেয়।দেশটির পার্লামেন্ট নির্বাচনে কেবল স্বতন্ত্র প্রার্থীদের অংশগ্রহণের কথা থাকলেও তাতে অনেক পার্টির সদস্য অংশগ্রহণ করেন। এই কারণ দেখিয়ে সুপ্রিম কোর্ট পার্লামেন্টকে অবৈধ ঘোষণা করেন।এরপর সে সময় ক্ষমতায় থাকা সেনাবাহিনীর নিয়ন্ত্রণাধীন সুপ্রিম কাউন্সিল অব আর্মড ফোর্সেস (স্কাফ) পার্লামেন্ট ভেঙে দেয়।কিন্তু, মুরসি আজ তাঁর নির্দেশে বলেছেন, আগামী নির্বাচন অনুষ্ঠিত হওয়া পর্যন্ত এই পার্লামেন্ট কার্যকর থাকবে। মিসরের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত সংবাদে বলা হয়, প্রেসিডেন্টের এই নতুন প্রজ্ঞাপন অনুযায়ী আগামী ৬০ দিনের মধ্যে সংবিধান সভার নতুন নির্বাচন অনুষ্ঠিত হবে।