মিসরে প্রেসিডেন্ট নির্বাচন মে মাসে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরে সাবেক স্বৈরশাসক হোসনি মোবারকের পতনের পর আগামী মে মাসে দেশটিতে প্রথমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এক মন্ত্রীর বরাত আজ বুধবার দেশটির রাষ্ট্রীয় পত্রিকা আল-আহরাম এ খবর জানিয়েছে। গণ-অভ্যুত্থানের মুখে গত বছরের ১১ ফেব্রুয়ারি হোসনি মোবারকের পতন ঘটে। এরপর দেশটির সেনা কর্তৃপক্ষ অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে ক্ষমতা গ্রহণ করে।প্রেসিডেন্ট নির্বাচনের জন্য মার্চ মাসের ১০ তারিখ থেকে প্রার্থীদের মনোনয়নপত্র গ্রহণ করা হবে বলে চলতি মাসের শুরুর দিকে মিসরের কর্মকর্তারা জানান।দেশটির পার্লামেন্ট ও স্থানীয় উন্নয়ন-বিষয়কমন্ত্রী মোহামেদ আতিয়া জানান, মে মাসের শেষের দিকে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। প্রার্থিতা ঘোষণার জন্য প্রার্থীদের তিন সপ্তাহ এবং প্রচার-প্রচারণার জন্য ৪৫ দিন সময় দেওয়া হবে। তবে ইতিমধ্যে বেশির ভাগ প্রার্থীই অনানুষ্ঠানিকভাবে প্রচারকাজ শুরু করে দিয়েছেন।দেশটির বিচার বিভাগীয় নির্বাচন কমিটি ও ক্ষমতাসীন সামরিক কর্তৃপক্ষ নির্বাচনের তারিখ চূড়ান্ত করবে।গত বছর মিসরের সংবিধানে সংশোধনী আনা হয়। এ সংশোধনীর ফলে প্রেসিডেন্টের ক্ষমতার মেয়াদ হবে চার বছর করে এবং এক ব্যক্তি দুবারের বেশি প্রেসিডেন্ট হতে পারবেন না