মিসরে প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হোসনি মোবারকের পতনের পর মিসরে প্রথম প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। দেশটির নির্বাচন কমিশন গতকাল বুধবার এ তারিখ ঘোষণা করে। বিবিসি অনলাইন এ খবর জানিয়েছে। মিসরের নির্বাচন কমিশনের প্রধান ফারুক সুলতান জানান, আগামী ২৩ ও ২৪ মে প্রথম দফায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে সম্ভাব্য অনেক প্রার্থী নির্বাচনী প্রচার শুরু করেছেন। ২৬ এপ্রিল প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। আর ৩০ এপ্রিল আনুষ্ঠানিকভাবে এই নির্বাচনের প্রচার শুরু হবে।নির্বাচন কমিশনের প্রধান ফারুক সুলতান জানিয়েছেন, প্রথম দফা নির্বাচনে কোনো প্রার্থী অর্ধেকের বেশি ভোট পেতে ব্যর্থ হলে ১৬ ও ১৭ জুন আরেক দফা নির্বাচন হবে। ওই নির্বাচনে দুই শীর্ষ প্রার্থীর মধ্যে লড়াই হবে। ২১ জুন চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।