মিসরে ফেরি দুর্ঘটনায় নিহত ২২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরের নীল নদে এক ফেরি দুর্ঘটনায় গতকাল শুক্রবার ২২ ব্যক্তি নিহত হয়েছে বলে বিবিসি অনলাইনের খবরে জানানো হয়েছে।দুর্ঘটনার কারণ সম্পর্কে সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি। তবে মিসরের প্রশাসনিক কর্মকর্তারা জানিয়েছেন, ফেরিতে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাস নীল নদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। বাসটিতে ৩২ জন যাত্রী ছিল। এ ঘটনায় ১০ যাত্রী প্রাণে বেঁচে গেছে।