মিসরে শেষ দফার পার্লামেন্ট নির্বাচনেও ইসলামপন্থীরা এগিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরে পার্লামেন্টের তৃতীয় ও শেষ দফা নির্বাচনেও ইসলামপন্থীরা এগিয়ে আছে। দেশটির নির্বাচন কমিশনের কর্মকর্তাদের বরাত দিয়ে আল-জাজিরা টেলিভিশনের অনলাইন এ খবর জানিয়েছে। প্রধান নির্বাচন কমিশনার আবদেল মোয়ায়েজ ইব্রাহিম গতকাল শনিবার রাষ্ট্রীয় টেলিভিশনে জানিয়েছেন, পার্লামেন্টের চূড়ান্ত দফা নির্বাচনে নয়টি প্রদেশে প্রায় ৬২ শতাংশ ভোট পড়েছে।ফলাফলে দেখা গেছে, মিসরের সবচেয়ে সংগঠিত রাজনৈতিক দল মুসলিম ব্রাদারহুড নয়টি প্রদেশের মধ্যে সাতটিতেই এগিয়ে আছে। এই নির্বাচনে মুসলিম ব্রাদারহুডের রাজনৈতিক শাখা ফ্রিডম অ্যান্ড জাস্টিস পার্টি (এফজেপি) এবং কট্টরপন্থী সালাফিস্ট আল নূর পার্টি যৌথভাবে ৬২ দশমিক ২ শতাংশ ভোট পাওয়ার দাবি করেছে। এর মধ্যে মুসলিম ব্রাদারহুড ৪১ শতাংশ এবং সালাফিস্ট আল নূর ২০ শতাংশ ভোট পেয়েছে।মিসরের পার্লামেন্টের চূড়ান্ত ও শেষ দফার নির্বাচন অনুষ্ঠিত হয় ৩ ও ৪ জানুয়ারি। এর আগে আরও দুই দফা নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনেও ইসলামপন্থী দলগুলো দাবি করে যে নির্বাচনী ফলাফলে তারাই এগিয়ে।