মিসরে সংবিধান পরিবর্তনে জনগণের রায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরের জনগণ দেশটির সংবিধান পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে। গত শনিবার অনুষ্ঠিত গণভোটের ৭৭ শতাংশ মিসরীয় সংবিধান সংশোধনের পক্ষে রায় দিয়েছেন।ভোটাররা যেসব বিষয়ে পরিবর্তন চেয়েছেন, তা হলো প্রেসিডেন্টের মেয়াদ ছয় বছর থেকে কমিয়ে চার বছর করা এবং কেউ দুই মেয়াদের বেশি প্রেসিডেন্ট হতে পারবেন না। নির্বাচিত প্রেসিডেন্ট ৩০ দিনের মধ্যে তাঁর একজন ডেপুটি নিয়োগ দেবেন। প্রেসিডেন্টের বয়স ৪০ বছরের ঊর্ধ্বে হতে হবে এবং তিনি কোনো বিদেশি নারীকে বিয়ে করতে পারবেন না।প্রেসিডেন্ট হোসনি মোবারকের সময় নির্বাচন রাষ্ট্র কর্তৃক নিয়ন্ত্রিত হতো। নির্বাচনের ফল আগেই নির্ধারিত হতো। ভোটারদের উপস্থিতি থাকত খুবই কম। মিসরের প্রধান দুই রাজনৈতিক দল মোবারকের ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এবং মুসলিম ব্রাদারহুড এই পরিবর্তনের পক্ষে তাদের সমর্থন দিয়েছে।মুসলিম ব্রাদারহুডের একজন মুখপাত্র গণভোটের এই ফলাফলকে জনগণের বিজয় বলে আখ্যায়িত করেছেন।আশা করা হচ্ছে, আগামী সেপ্টেম্বর মাসে দেশটির সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। বিবিসি।