মিসরে সব দলকে সংলাপে বসার আহবান
মিসরে ক্রমশ গভীর হতে থাকা রাজনৈতিক সংকট উত্তরণে জাতীয় ঐক্যের স্বার্থে সব দলকে সংলাপে বসার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান ও প্রতিরক্ষামন্ত্রী আবদেল ফাতাহ আল-সিসি। আজ বুধবার রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।প্রসিডেন্ট মুরসির সমর্থক ও বিরোধীরা এখন রাজপথে অবস্থান নিয়েছে। চলমান এই রাজনৈতিক সংকটের কারণে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ঋণ (আইএমএফ) পাওয়ার প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে। এই সংকট উত্তরণে দুই পক্ষকে সংলাপে বসার আহাবান জানিয়েছেন আবদেল ফাতাহ। আজ সময় বিকেলে এ সংলাপ হতে পারে। সেনাপ্রধান বলেন, ‘আমরা রাজনীতি বা পার্লামেন্টের পাস হওয়া খসড়া সংবিধানের ওপর গণভোট নিয়ে কথা বলব না। আমরা মিসরীয় হিসেবে এক সঙ্গে বসব।’সেনাপ্রধানের একজন সহযোগী বলেন, মুরসি এ সংলাপকে সমর্থন জানিয়েছে। মুসলিম ব্রাদারহুড সংলাপে আসতে পারে বলে ঘোষণা দিয়েছে। প্রধান বিরোধী দলগুলো এখনো এ ব্যাপারে মতামত জানায়নি।প্রেসিডেন্ট মুরসি নিজের ক্ষমতা গত ২২ নভেম্বর বাড়িয়ে একটি ডিক্রি জারি করলে দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়।