মিসরে সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরের রাজধানী কায়রোয় বিক্ষোভকারীদের ওপর হামলায় ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২০ জনে পৌঁছেছে। গতকাল বুধবার ক্ষমতাসীন জেনারেলদের বিরুদ্ধে এ বিক্ষোভ চলে।এ সময় অজ্ঞাত পরিচয়ের একদল দুর্বৃত্ত এ হামলা চালায়। এ সময় শতাধিক বিক্ষোভকারী আহত হয়।প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিবিসি অনলাইন জানায়, হামলাকারীরা বিক্ষোভকারীদের ওপর বোমা হামলা চালায় ও বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি ছোড়ে। দেশটির ক্ষমতাসীন কর্তৃপক্ষ জানায়, গতকাল ভোরে অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তদের সঙ্গে বিক্ষোভকারীদের ভয়াবহ সংঘর্ষ হয়। সেনাবাহিনী ও পুলিশ সংঘর্ষ বন্ধে হস্তক্ষেপ করলেও ছয় ঘণ্টা পর আবার সহিংসতা শুরু হয়। এ ঘটনার প্রতিবাদে দেশটির দুই প্রেসিডেন্ট প্রার্থী তাঁদের নির্বাচনী প্রচার স্থগিত করেছেন। ইসলামপন্থী স্বতন্ত্র প্রার্থী আবদুল মোনেইম আবুল ফতেহ ও মুসলিম ব্রাদার হুডের ফ্রিডম ও জাস্টিজ পার্টির (এফজেপি) প্রধান মোহাম্মদ মুরসি এ ঘটনায় কর্তৃপক্ষের কঠোর সমালোচনা করেছেন।