মিসরে সেনা অভিযানে ২০ জঙ্গি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরের সেনারা আজ বুধবার ইসরায়েল সীমান্তসংলগ্ন সিনাই উপত্যকায় স্থল ও আকাশপথে অভিযান চালিয়ে ২০ জঙ্গিকে হত্যা করেছে। সিনাইয়ের এক সেনা অধিনায়কের বরাত দিয়ে রয়টার্সের এক খবরে এ কথা জানানো হয়।সিনাইয়ের ওই সেনা অধিনায়ক বলেন, ‘আমরা সফলভাবে আল-তুমাহ গ্রামে ঢুকে ২০ সন্ত্রাসীকে হত্যা করেছি। একই সঙ্গে তাদের ব্যবহূত তিনটি সাঁজোয়া যান ধ্বংস করেছি। অভিযান এখনো চলছে।’গত রোববার মিসর-ইসরায়েল সীমান্তের কেরেম শেলম সীমান্তে বেদুইনদের (মরুভূমিতে বসবাসকারী আরব যাযাবর) পোশাকে সজ্জিত হয়ে একদল বন্দুকধারী মিসরের একটি তল্লাশি চৌকি লক্ষ্য করে হামলা চালায়। এতে ১৬ জন সীমান্ত রক্ষী নিহত হয়। এ ঘটনার জবাবে আজ বুধবার সেনাবাহিনী সিনাইয়ে এ অভিযান চালায়। মিসরের সরকার ওই ঘটনার জন্য আংশিকভাবে ইসলামি জঙ্গিদের দায়ী করে। সেনা অধিনায়ক আরও জানান, আল-তুমাহ গ্রামে অনেক জঙ্গি আছে বলে তাঁদের কাছে তথ্য রয়েছে।