মিসরে সেনা ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত ১৯
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিসরের রাজধানী কায়রোর একটি উপশহরে আজ মঙ্গলবার সেনাদের একটি ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে ১৯ জন নিহত ও ১০৭ জন আহত হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ওই মুখপাত্র জানান, ট্রেনটিতে সদ্য নিয়োগ করা তরুণ সেনা সদস্যদের বহন করা হচ্ছিল। তাঁরা একটি সামরিক শিবিরে যাচ্ছিলেন। কায়রোর উপশহর গিজা এলাকায় ট্রেনটি লাইনচ্যুত হলে এ হতাহতের ঘটনা ঘটে। হতাহত ব্যক্তিদের উদ্ধারে দুর্ঘটনাস্থলে ৬৬টি অ্যাম্বুলেন্স পাঠিয়ে কর্তৃপক্ষ। আহতদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।