মিসরে ৩১ বছরের জরুরি অবস্থার অবসান
মিসরে ৩১ বছর ধরে বিদ্যমান জরুরি অবস্থার অবসান ঘটেছে। গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় মধ্যরাতে এটি তুলে নেওয়া হয়। বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।১৯৮১ সালে আততায়ীর হাতে প্রেসিডেন্ট আনোয়ার সাদাত নিহত হওয়ার পর দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়। এই আইনবলে নিরাপত্তা বাহিনীর সদস্যরা সন্দেহভাজন যে কাউকে যখন-তখন গ্রপ্তোর করতে পারতেন। দঁাড় করাতে পারতেন বিশেষ আদালতের কাঠগড়ায়।গত বছর প্রেসিডেন্ট হোসনি মোবারক-বিরোধী বিক্ষোভকারীদের অন্যতম প্রধান দাবি ছিল এই জরুরি অবস্থা প্রত্যাহার।হোসনি মোবারকের পতনের পর দেশটির সেনাবাহিনী ক্ষমতা নেয়। তবে তারা এ আইনটি নতুন করে জারি করবে না বলে আভাস দিয়েছিল।দেশবাসীকে পুনরায় আশ্বস্ত করতে সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ পরিষদ এক বিবৃতিতে জানায়, Èক্ষমতা হস্তান্তর পর্যন্ত তারা দেশকে রক্ষায় তাদের জাতীয় দায়িত্ব পালন করে যাবে।'এ আইনটি বাতিল চেয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করেছেন এমন একজন মানবাধিকার কর্মী হোসসাম বাঘাত বলেন, Èএটি বিশাল প্রাপ্তি।'হোসসাম বাঘাত আরও বলেন, Èএ আইনের ফলে এমন এক সংস্কৃতি তৈরি হয়েছিল যে যেখানে নিরাপত্তা বাহিনী নিজেদের আইনের ঊর্ধ্বে মনে করত। কিন্তু এখন তাদের প্রচলিত আইন মেনে চলতে হবে।'যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মার্ক টোনার এ জরুরি অবস্থার অবসানকে মিসরের গণতনে্ত্রর পথে উত্তরণের একটি ধাপ হিসেবে উলে্লখ করেছেন।