মিসরে ‘না’ ভোট দেওয়ার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরের বিরোধী ন্যাশনাল সালভেশন ফ্রন্ট পার্লামেন্টে সদ্য পাস হওয়া বিতর্কিত খসড়া সংবিধানের ওপর ‘না’ ভোট দিতে তার সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছে। আজ বৃহস্পতিবার রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।বিরোধী দলগুলোর দাবি, বিচারকেরা পুরোপুরি তত্ত্বাবধান না করলে, নিরাপত্তার নিশ্চয়তা না দিলে এবং স্থানীয় ও আন্তর্জাতিক পর্যবেক্ষকেরা পর্যবেক্ষণ না করলে এই গণভোট তারা বর্জন করবে। দুই দিনে ভোট না নিয়ে এক দিনে নেওয়ার দাবিও জানিয়েছে দলগুলো। ১৫ ও ২২ ডিসেম্বর এই গণভোট হওয়ার কথা।দুই দিনে ভোট নেওয়ার সিদ্ধান্তের বিষয়ে রাষ্ট্রীয় গণমাধ্যমে বলা হয়, গণভোট তত্ত্বাবধানে যেসব বিচারপতির প্রয়োজন, তাঁরা অনেকে গণভোট বাতিলের দাবিতে দূরে রয়েছেন। এ কারণে গণভোটের জন্য দুই দিন নির্ধারণ করা হয়েছে। বিরোধীদলীয় রাজনীতিবিদ ও আরব লিগের সাবেক প্রধান রয়টার্সকে বলেন, ‘আমরা “না” ভোট দেব।’বামপন্থী পপুলার ফ্রন্টের নেতা হামদিন সাবাহ বলেন, ‘ফ্রন্ট সিদ্ধান্ত নিয়েছে, সবাইকে গণভোটে অংশ নিতে বলবে এবং “না” ভোট দিয়ে এ খসড়া সংবিধানকে বাতিল করবে। আর যদি ভোট এক দিনে না হয়, তাহলে আমরা এ থেকে সরে আসব।’এদিকে গতকাল বুধবার এ খসড়া সংবিধানের ওপর প্রবাসীদের ভোট নেওয়া হয়। বিভিন্ন দেশে মিসরীয় দূতাবাসে এই ভোটের আয়োজন করা হয়।গতকাল সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল-সিসি দেশটির রাজনৈতিক সংকট উত্তরণে সব দলকে সংলাপে বসার আহ্বান জানিয়েছিলেন। গতকাল বিকেলে এই সংলাপ হওয়ার কথা থাকলেও হয়নি। নতুন কোনো তারিখও ঘোষণা করা হয়নি। প্রেসিডেন্ট মুরসি গত ২২ নভেম্বর নিজের ক্ষমতা বাড়িয়ে একটি ডিক্রি জারি করলে দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়।