মিসরের আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে যুক্তরাষ্ট্রে সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হোসনি মোবারকবিরোধী আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে যুক্তরাষ্ট্রে প্রতিবাদ সমাবেশ করেছেন মিসরীয় প্রবাসীরা। গতকাল শনিবার দেশটির কমপক্ষে ২০টি নগরে এ ধরনের সমাবেশ হয়েছে।এসব সমাবেশ থেকে প্রেসিডেন্ট হোসনি মোবারকের পদত্যাগের একদফা দাবি উত্থাপন করা হয়েছে। মিসর পরিস্থিতিতে জাতিসংঘের জরুরি হস্তক্ষেপও কামনা করেছেন তাঁরা।নিউইয়র্কস্থ জাতিসংঘ সদর দপ্তর সংলগ্ন এলাকায় বড় ধরনের একটি প্রতিবাদ সমাবেশ হয়েছে। সমাবেশে বলা হয়, ‘মিসরের রাজপথের আন্দোলন, আমাদের আন্দোলন।’যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত সব কয়েকটি প্রতিবাদ সমাবেশ আয়োজিত হয়েছে ফেসবুক ও টুইটারের মাধ্যমে।এদিকে মিসরে আন্দোলনরত জনতার ওপর সরকারের দমননীতির প্রতিবাদ জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।