মিসরের গোয়েন্দাপ্রধান বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরের সিনাই উপত্যকার তুমা গ্রামে হামলার ঘটনায় দেশটির গোয়েন্দাপ্রধান ও উত্তর সিনাই প্রদেশের গভর্নরকে বরখাস্ত করা হয়েছে। খবর বিবিসির। আজ বৃহস্পতিবার মিসরের সরকারি টিভি চ্যানেলে দেওয়া এক ঘোষণায় দেশটির প্রেসিডেন্ট মোহাম্মেদ মুরসির মুখপাত্র ইয়াসের আলী জানান, গোয়েন্দাপ্রধান জেনারেল মোহাম্মদ মুরাদ মোওয়াফিকে আজ থেকে অবসরে পাঠানো হলো। তাঁর জায়গায় ভারপ্রাপ্ত গোয়েন্দাপ্রধান হিসেবে জেনারেল মোহাম্মদ রাফাত আবদেল ওয়াহেদকে নিয়োগ দেওয়া হয়েছে।গতকাল বুধবার মিসরের সেনাবাহিনী সিনাই উপত্যকার তুমা গ্রামে হেলিকপ্টার থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে ২০ জন নিহত হয়। নিরাপত্তা কর্মকর্তারা জানান, সন্দেহভাজন জঙ্গিদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়। গত রোববার এক সন্ত্রাসী হামলায় সিনাইয়ে ১৬ জন মিসরীয় সীমান্তরক্ষী সেনা নিহত হয়। এর তিন দিনের মাথায় এ অভিযান চালানো হলো।