মিসরের নতুন প্রধানমন্ত্রী কামাল গানজৌরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরের সাবেক প্রধানমন্ত্রী কামাল গানজৌরিকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন দেশটির সামরিক শাসকেরা। গতকাল বৃহস্পতিবার রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত এ খবরটি বিবিসি অনলাইনে প্রকাশ করা হয়েছে।মিসরের সংবাদপত্র আল-আহরামের ওয়েবসাইটে বলা হয়, কামাল গানজৌরি সামরিক কাউন্সিলের প্রধান মোহাম্মেদ হুসেইন তানতাইয়ের সঙ্গে এক বৈঠক করেন। বৈঠক শেষে দেশকে সংকট থেকে উত্তরণের লক্ষ্যে জাতীয় সরকারের প্রধান হিসেবে কাজ করতে সম্মত হন গানজৌরি।হোসনি মোবারকের শাসনামলে গানজৌরি নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন। নির্বাচনে তিনি সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী হতে পারেন বলে মনে করা হচ্ছে।কায়রো এবং অন্যান্য শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়লে সামরিক বাহিনী কর্তৃক নিয়োগ দেওয়া বেসামরিক মন্ত্রিসভার সদস্যরা পদত্যাগ করেন। সামরিক কাউন্সিল জানিয়েছে, মিসরে পার্লামেন্ট নির্বাচনের তারিখ আগামী সপ্তাহেই নির্ধারণ করা হবে।কায়রোর তাহরির স্কয়ারে সংঘর্ষ কিছুটা শিথিল হয়ে এলে আজ থেকে বিক্ষোভকারীরা নতুন করে প্রতিবাদের ঘোষণা দিয়েছে। এ জন্য অনেক বিক্ষোভকারী তাহরির স্কয়ারেও রাত কাটিয়েছে।