মিসরের নতুন সংবিধান চূড়ান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরে ইসলামপন্থীদের নেতৃত্বাধীন সাংবিধানিক পরিষদে আজ শুক্রবার নতুন সংবিধানের খসড়া চূড়ান্ত করা হয়েছে। অনুমোদনের জন্য এটি প্রেসিডেন্টের কাছে পাঠানো হবে। পরে এ ব্যাপারে গণভোট হবে। আজ বার্তা সংস্থা রয়টার্সের খবরে এ কথা জানানো হয়েছে।সাংবিধানিক পরিষদের প্রধান হোসেম আল-ঘেরিয়ানি অধিবেশনে বলেন, ‘আমরা মিসরের সংবিধান তৈরির কাজ শেষ করেছি। আজ আমরা এ ব্যাপারে প্রেসিডেন্টকে জানাব।’ তিনি বলেন, পরবর্তী পদক্ষেপ গণভোটের জন্য প্রস্তুতি নেওয়া। প্রেসিডেন্ট এই গণভোটের কথা ঘোষণা করবেন।