মিসরের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিলেন এল বারাদি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরের বিরোধী নেতা এল বারাদি দেশটির আগামী প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছেন। গতকাল বুধবার একটি বেসরকারি টেলিভিশনকে তিনি এ কথা জানিয়েছেন বলে বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে।চলতি বছর মিসরে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বারাদি বলেছেন, ‘যখন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য মনোনয়ন দেওয়ার দ্বার উন্মুক্ত হবে, আমি প্রার্থী হব।’তবে মোহাম্মদ এল বারাদি বলেছেন, ১৯ মার্চ দেশটিতে সাংবিধানিক সংস্কারের প্রশ্নে যে গণভোট হওয়ার কথা রয়েছে, তিনি তার বিরোধিতা করেন। তিনি একটি নতুন সংবিধান প্রণয়নের আহ্বান জানিয়েছে।বারাদি বলেন, ‘আমি এই সংবিধান সংশোধনীর পক্ষে ভোটে দেব না। আমি এর বিরুদ্ধে ভোট দেব।’