মিসরের বিক্ষোভে গতি এনেছে শ্রমিকদের ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরের প্রেসিডেন্ট হোসনি মোবারকের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনে গতি সঞ্চার করেছেন দেশটির শ্রমিকেরা। গতকাল বুধবার থেকে মিসরের হাজার হাজার শ্রমিক ধর্মঘট শুরু করেছেন।বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, গতকাল মিসরে প্রায় ২০ হাজার শ্রমিক কর্মবিরতি পালন করেন।শ্রমিকেরা অবশ্য বলেছেন নিজেদের বেতন বৃদ্ধি ও বিভিন্ন ভাতার ক্ষেত্রে বর্তমান বৈষম্য দূর করার কথা। এ ছাড়া সরকার যে ১৫ শতাংশ বেতন বৃদ্ধির ঘোষণা দিয়েছে, তারও বাস্তবায়ন দেখতে চান তাঁরা। কেউ কেউ অবশ্য হোসনি মোবারকের পদত্যাগও দাবি করেছেন।বিশ্লেষকদের মতে, মিসরের শ্রমিক ইউনিয়নগুলোর দেশব্যাপী এ ধর্মঘট গণতন্ত্রপন্থীদের আন্দোলনে শক্তি বৃদ্ধি করেছে।এদিকে শান্তিপূর্ণ উপায়ে দ্রুত ক্ষমতা হস্তান্তরের ব্যাপারে মোবারকের ওপর হোয়াইট হাউসের চাপ বেড়েই চলছে। তবে আগামী সেপ্টেম্বরের নির্বাচনের আগে ক্ষমতা না ছাড়ার অবস্থানে এখনো অনঢ় রয়েছেন মোবারক। রয়টাস, বিবিসি, আল-জাজিরা।