মিসরের সাবেক বাণিজ্যমন্ত্রীর পাঁচ বছরের কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিসরের একটি আদালত গতকাল শনিবার দেশটির সাবেক বাণিজ্যমন্ত্রী রাশিদ মোহাম্মদ রাশিদকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন। সরকারি তহবিলের অর্থ অপচয় ও অপব্যবহারের দায়ে তাঁর অনুপস্থিতিতে আদালত এ দণ্ড দেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাত দিয়ে আল জাজিরা টেলিভিশনের অনলাইনে এ কথা জানানো হয়েছে। আদালত একই সঙ্গে রাশিদ মোহাম্মদ রাশিদকে ১৫ লাখ ৭০ হাজার ডলার জরিমানা দিতে নির্দেশ দিয়েছেন। আদালত রায়ে উল্লেখ করেছেন, তিনি সরকারি তহবিলের অর্থ অপচয় ও অপব্যবহার করেছেন। হোসনি মোবারকবিরোধী অভ্যুত্থান শুরু হওয়ার পর রাশিদ কায়রো থেকে পালিয়ে যান। তিনি বর্তমানে অজ্ঞাত স্থানে অবস্থান করছেন। গত ফেব্রুয়ারি মাসে আল অ্যারাবিয়া টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন।