মিসরের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ১২ বছরের কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিসরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মোবারক সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী হাবিব আল-আদলির ১২ বছরের কারাদণ্ড হয়েছে। অর্থপাচারের দায়ে তিনি এই দণ্ড পেয়েছেন বলে বিবিসি অনলাইনের খবরে বলা হয়েছে।মোবারকবিরোধী গণ-অভ্যুত্থানের প্রথমদিকে হাবিব আল-আদলি দেশটির নিরাপত্তা বাহিনীর দায়িত্বে ছিলেন। তিনি হোসনি মোবারকের ডান হাত বলেও পরিচিত।হোসনি মোবারকের পতনের পর এই প্রথম তাঁর সরকারের কোনো মন্ত্রীর বিচার হলো। হাবিব আল-আদলির বিরুদ্ধে শান্তিপূর্ণ বিক্ষোভে সেনাবাহিনীকে গুলিবর্ষণের নির্দেশ দেওয়ারও অভিযোগ রয়েছে। ওই বিক্ষোভে ৮৪৬ ব্যক্তি প্রাণ হারান।