মিসিসিপিতে টর্নেডোয় ১০ জন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসিসিপিতে গতকাল শনিবার প্রায় এক মাইলব্যাপী এক টর্নেডোর আঘাতে তিনটি শিশুসহ অন্তত ১০ জন নিহত ও কয়েক ডজন লোক আহত হয়েছে। কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।মিসিসিপির জরুরি ব্যবস্থাপনা এজেন্সি জানিয়েছে, গতকালের টর্নেডোর আঘাতে কমপক্ষে ১৩টি কাউন্টিতে ধসে পড়া বাড়িঘরে মানুষ আটকা পড়েছে, ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতি হয়েছে, রাস্তাঘাট আটকে গেছে এবং বিদ্যুত্ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।ইয়াজু কাউন্টির গভর্নর হ্যালি বারবার টর্নেডোর পর সেখানে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। তিনি বলেন, ‘টর্নেডোয় ইয়াজু শহরে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে।’ তিনি আরও বলেন, ‘আমরা চরম বিপর্যের মুখোমুখি, অনেক লোক ধসে পড়া বাড়িঘরে আটকা পড়েছে; যারা সেখান থেকে বের হওয়ার চেষ্টা করছে।’