মিয়াঁদাদের লাফ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিরন মোরের সামনে দাঁতমুখ খিঁচিয়ে কেন এমন লাফাচ্ছেন জাভেদ মিয়াঁদাদ? কারণ আর কিছুই নয়, এটা ভারতীয় উইকেটকিপারকে উত্ত্যক্ত করার চেষ্টা পাকিস্তানি কিংবদন্তির। সচরাচর ফিল্ডাররা ব্যাটসম্যানকে স্লেজিং করেন। মিয়াঁদাদের ক্ষেত্রে ঘটনা ছিল উল্টো। ব্যাটিং করার সময় বোলার-ফিল্ডারদের জ্বালিয়ে মারতেন। এ ছবিটি ১৯৯২ বিশ্বকাপের। সিডনিতে ভারত-পাকিস্তান ম্যাচ। ভারতের ২১৬ রানের জবাবে পাকিস্তান ১৭ রানে ২ উইকেট হারিয়ে ফেলার পর আমির সোহেলের সঙ্গে ৮৮ রানের জুটি গড়েছিলেন মিয়াঁদাদ। সেই জুটির সময়ই ঘটনা। খর্বাকৃতি কিরন মোরের অভ্যাস ছিল, লাফাতে লাফাতে আপিল করা। মিয়াঁদাদের ব্যাপারটা পছন্দ হয়নি। একটি রান নেওয়ার পর মোরের সামনে গিয়ে লাফাতে শুরু করলেন। মোরেকে ভেঙাতে আর কি! বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচে এমন ছেলেমানুষী কাণ্ড জাভেদ মিয়াঁদাদের পক্ষেই সম্ভব।