মিয়ানমার থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে অস্ট্রেলিয়া
মিয়ানমারের ওপর থেকে অর্থনৈতিক ও ভ্রমণ-সংক্রান্ত নিষেধাজ্ঞা তুলে নেবে অস্ট্রেলিয়া। একই সঙ্গে গণতানি্ত্রক সংস্কারে দেশটিকে উত্সাহিত করতে সহায়তার পরিমাণও দ্বিগুণ করবে।গতকাল বৃহস্পতিবার মিয়ানমার সফরকালে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী বব কার এসব কথা বলেন। তিনি মিয়ানমারের প্রেসিডেন্ট থেইন সেইন ও গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির সঙ্গে সাক্ষাত্ করেছেন। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন মিয়ানমারের ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞাসহ বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা স্থগিত করেছে। এরই ধারাবাহিকতায় অস্ট্রেলিয়াও নিষেধাজ্ঞা তুলে নেবে বলে সদ্ধিান্ত নিয়েছে।মিয়ানমারকে সহায়তা করা দেশগুলোর মধ্যে অস্ট্রেলিয়া দ্বিতীয় বৃহত্তম দাতা দেশ।বব কার এক বিবৃতিতে বলেন, Èগত এক বছরে মিয়ানমার অনেক দূর এগিয়েছে। তবে আরও অনেককিছু করার আছে দেশটির। আর এ ক্ষেত্রে দেশটিকে সাহায্য করতে হলে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার হবে অন্যতম উপায়।'বব কার আরও বলেন, ২০১৫ সালের মধ্যে অস্ট্রেলিয়া সরকার মিয়ানমারকে ১০ কোটি অস্ট্রেলীয় ডলার সহায়তা দেবে। এই সহায়তা আগের চেয়ে প্রায় দ্বিগুণ।বিবিসি অনলাইন জানায়, গত এপ্রিলে অস্ট্রেলিয়া মিয়ানমারের প্রেসিডেন্ট থেইন সেইনসহ প্রায় ২৬০ জন নাগরিকের ওপর থেকে ভ্রমণ ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেয় অস্ট্রেলিয়া।পৃথক এক বিবৃতিতে বব কার বলেন, অস্ট্রেলিয়া মিয়ানমারকে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে সহায়তা করবে। বিবিসি জানায়, আগামী বছর মিয়ানমারকে অস্ট্রেলীয় সরকার ছয় কোটি ৩৮ লাখ অস্ট্রেলীয় ডলার সহায়তা দেবে। এ সহায়তা মিয়ানমারের শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যয় করা হবে।