মিয়ানমার: প্রহসনের নির্বাচনে জান্তা সমর্থিত দল জয়ী
মিয়ানমারে গত রোববার অনুষ্ঠিত নির্বাচনে ক্ষমতাসীন সামরিক জান্তা সমর্থিত রাজনেতিক দল বিজয়ী হয়েছে। নির্বাচনে তারা প্রায় ৮০ শতাংশ ভোট পেয়েছে বলে আজ মঙ্গলবার অনানুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। নতুন সংবিধানের অধীনে অনুষ্ঠিত এই নির্বাচনকে ‘প্রহসনের’ নির্বাচন বলে মত দিয়েছেন প্রায় সব রাজনৈতিক বিশ্লেষকই। পশ্চিমা বিশ্ব ইতিমধ্যেই মিয়ানমারের এই নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে।মিয়ানমারে গত দুই যুগ পর প্রথমবারের মতো অনুষ্ঠিত এই নির্বাচনে দেশটির অবিসংবাদিত নেতা অং সান সু চির নেতৃত্বাধীন ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এএলডি) অংশগ্রহণ করেনি। সামরিক জান্তা সমর্থিত ইউনিয়ন সোলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (ইউএসডিপি) নেতৃবৃন্দ জানিয়েছেন, নির্বাচনের ফলাফলে তাঁরা সন্তুষ্ট।এদিকে নির্বাচনের ফলাফল অনানুষ্ঠানিকভাবে জানা গেলেও সরকারিভাবে তা কখন জানানো হবে, সে ব্যাপারে নিশ্চিত করে কিছু জানা যায়নি। বিবিসি।