মিয়ানমারীয় মুসলমানদের হাতে আট বৌদ্ধ খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্দোনেশিয়ার এক বন্দিশালায় আজ শুক্রবার মিয়ানমারীয় মুসলমানরা আটজন বৌদ্ধকে পিটিয়ে হত্যা করেছে। পুলিশ বলছে, মুসলমানরা সম্ভবত নিজ দেশের সাম্প্রদায়িক দাঙ্গার খবরে ক্ষুব্ধ হয়ে এ ঘটনা ঘটায়।স্থানীয় পুলিশপ্রধান এন্দ্রো কিশোয়ান্তো বলেন, ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রা প্রদেশের বেলাওয়ান বন্দরের অভিবাসন কেন্দ্রের বন্দিশালায় আজ ভোরে মিয়ানমার থেকে পালিয়ে আসা মুসলমানরা সে দেশেরই বৌদ্ধদের ওপর হামলা চালায়।সম্প্রতি মিয়ানমারে বৌদ্ধ ও মুসলমানদের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গায় কমপক্ষে ৪৩ জন নিহত হয়েছেন—এমন খবর জানার পর বন্দীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়।কিশোয়ান্তো বলেন, ‘মিয়ানমারে দাঙ্গার সময় বাড়িঘরে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার মতো কিছু ঘটনার ছবি হয়তো বন্দীরা দেখে থাকবেন।’ তিনি বলেন, পুলিশ যখন ওই বন্দিশালায় গিয়ে পৌঁছায়, ততক্ষণে আটজন বন্দী মারা গেছেন, আহত হয়েছেন আরও ১৫ জন।উত্তর সুমাত্রা পুলিশের মুখপাত্র হেরু প্রাকোশো এএফপিকে বলেন, ‘বন্দীরা কাঠের ধারালো খণ্ড নিয়ে হামলা চালান। যাঁরা মারা গেছেন, তাঁদের ওপরে কাঠের অস্ত্র দিয়েই হামলা চালানো হয়েছে।’ প্রাকোশো বলেন, ওই বন্দিশালায় মিয়ানমারের ২৮০ জন আশ্রয়প্রার্থী ও অবৈধ জেলে আটক ছিলেন।দাঙ্গা থেকে বাঁচতে অনেক মিয়ানমারীয় নৌকায় করে ইন্দোনেশিয়ায় পালিয়ে যাচ্ছেন। এঁদের সবাই জাতিসংঘের নিয়ম অনুযায়ী শরণার্থীর মর্যাদা পেতে পারেন কি না, তা পরীক্ষা করে দেখতে কর্তৃপক্ষ এসব মিয়ানমারীয়কে কয়েক দিন আটকে রাখে।গত মাসে মিয়ানমারে সাম্প্রদায়িক দাঙ্গায় প্রায় এক হাজার ৩০০ বাড়িঘর ধ্বংস হয়ে যায় এবং কয়েক লাখ মানুষ বাড়িঘর ছেড়ে উদ্বাস্তু হয়ে যায়।