মিয়ানমারে আবার ভূমিকম্প
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিয়ানমারের রাজধানী নেপিডোর কাছে আজ মঙ্গলবার আবার ভূমিকম্প আঘাত হেনেছে। তাত্ক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। মিয়ানমারের রাষ্ট্রীয় টেলিভিশন এমআরটিভির এক খবরে এ তথ্য জানানো হয়। এমআরটিভি জানায়, স্থানীয় সময় সকাল আটটা ২৩ মিনিটে আঘাত হানে এই ভূমিকম্প। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৪ দশমিক ৮। নেপিডো থেকে ৩৫ মাইল দক্ষিণে ছিল এর উত্পত্তিস্থল।এ ঘটনায় ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছু জানা যায়নি বলে মিয়ানমারের বাণিজ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান। মিয়ানমারের মিন্দালায় গত রোববার রিখটার স্কেলে ৬ দশমিক ৮ তীব্রতার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল। এতে ২৬ জন নিহত হয় বলে জানিয়েছে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেডক্রস সোসাইটিজ (আইএফআরসি)। এ ছাড়া ওই ভূমিকম্পে ২৩১ জন আহত হয় বলেও জানায় সংস্থাটি। রয়টার্স।