মিয়ানমারে ট্রেনে আগুন, নিহত ২৭
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিয়ানমারে তেলবাহী একটি ট্রেন লাইনচ্যুত হওয়ার পর তাতে আগুন লেগে কমপক্ষে ২৭ জন মারা গেছে। আহত হয়েছেন ৮০ জনেরও বেশি মানুষ।বিবিসির খবরে বলা হয়, ট্রেনটি মিয়ানমারের মান্দালয় শহর থেকে উত্তরাঞ্চলীয় মিকতিনায় যাচ্ছিল। পথে এটি লাইনচ্যুত হলে তেলবাহী ট্যাংকগুলোতে আগুন ধরে যায়।মিয়ানমারের তথ্য মন্ত্রণালয় জানায়, ট্রেনে আগুন ধরার পর স্থানীয় লোকজন ট্যাংকগুলো থেকে পড়ে যাওয়া তেল সংগ্রহের জন্য ছোটাছুটি করছিল। এদের অনেকেই অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। আহত ব্যক্তিদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।